চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ফেন্সিডিলসহ আজিজুল হক(৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার যাদুপুর গ্রামের কসুমুদ্দীনের ছেলে।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছিরউদ্দিন জানান, মঙ্গলবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার কালইর বাজার থেকে বরই'র কাটন থেকে একশ' ৮৪ বোতল ফেন্সিডিলসহ আজিজুলকে আটক করে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/এসএস
