ভোলায় আশ্রয়ন কেন্দ্রে ১০ ঘর আগুনে পুড়ে গেছে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৫
ভোলা সদর উপজেলার মাঝের চর রামদেবপুর-২ আশ্রয়ন প্রকল্পের ১০টি ব্যারাক ঘর আগুনে পুড়ে গেছে। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় ইউপি সদস্য আবদুর রব জানান, আগুনে ক্ষতিগ্রস্থরা সবাই ভূমিহীন কৃষক ও জেলে। কয়েক বছর ধরে এ সব পরিবার সরকারি  এ আশ্রায়ন কেন্দ্রে বসবাস করে আসছে। ঘর পুড়ে যাওয়া এ সব পরিবার এখন খোলা আকাশের নিচে।
 
কাচিয়া ইউনিয়নের মাঝের চর ইউপি সদস্য আবদুর রব আরো জানান, বুধবার দুপুরের আশ্রয় কেন্দ্রের একটি রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত। দ্রুত আগুন চারপাশের ঘরে ছড়িয়ে পড়ে।
 
ইত্তেফাক/উজ্জল