মহেশখালীতে ১ হাজার লিটার বাংলা মদসহ গ্রেপ্তার ৫

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২৬
মহেশখালী থানার পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার লিটার বাংলা মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। 
 
বুধবার  রাত ৯টায়  মহেশখালী পৌরসভার দক্ষিণপাড়ার বিদু ভূষণ দে এর বাড়িতে অভিযান চালিয়ে মদ উদ্ধার করা হয়। এ সময় বিধূসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 
 
গ্রেপ্তারকৃতরা অন্যরা হলেন পৌরসভার দক্ষিণ ঘোনাপাড়া এলাকার কামাল পাশা(৩৮), উপজেলার কুতুবজোম ইউপির তাজিয়াকাটা এলাকার আব্দুর সালাম(৪৩), একই এলাকার নূর মোহাম্মদ (৩৭) ও খোন্দকার পাড়া এলাকার সুলতান(৪২)। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। 
 
মহেশখালী থানার  অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/উজ্জল