সিংড়া থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৮
নাটোরের সিংড়া থানা পুলিশের আয়োজনে বুধবার সন্ধ্যায় উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ গ্রামে ওপেন হাউজ ডে অনু্ষ্ঠিত হয়েছে।
 
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নাটোর পুলিশ সুপার জনাব বিপ্লব বিজয় তালুকদার উপস্থিত ছিলেন।
 
এছাড়াও এডিশনাল এসপি খায়রুল আলম, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান,সিংড়া থানার ওসি (তদন্ত) নূরে আলম সিদ্দিক ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, বিভিন্ন মসজিদের ঈমামগণ, মন্দিরের পুরোহিতগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণসহ এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন সাধারণ জনতা।
 
ইত্তেফাক/সালেহ্