বোচাগঞ্জের টাঙ্গন নদী থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৬
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার টাঙ্গন নদী থেকে মা (২৭) ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। মেয়ের বয়স আনুমানিক ১৮ মাস।
 
বৃহস্পতিবার সকালে উপজেলার রনগাঁও ইউপির সাদামহল ফার্মের পাশের নদীতে মাছ ধরতে গেলে জেলেরা মা ও শিশুটির লাশ দেখতে পায়। পরে স্থানীয় থানায় খবর দেয়া হলে পুলিশ এসে লাশ দুইটি উদ্ধার করে। পরে লাশ দুইটি ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা।
 
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/সালেহ্