আর্চারিতে সোনা জেতা হলো না রোমান সানার

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২১:২৯

বিডিনিউজ

আশা জাগিয়েও থাইল্যান্ডে অনুষ্ঠানরত ২০১৯ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-১) ফাইনালে সোনা জিততে পারেননি রোমান সানা। কাজাখস্তানের প্রতিযোগীর কাছে হেরে রুপাতেই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের এই আর্চারকে।

রোমান ব্যাংককে গতকাল শনিবার রিকার্ভ পুরুষ এককের ফাইনালে কাজাখস্তানের আব্দুল্লিন ইফাতের কাছে ৬-২ সেট পয়েন্টে হারেন। প্রথম সেটে ২৯-২৭ পয়েন্টে হেরে যাওয়া রোমান দ্বিতীয় সেটে দারুণ লড়াই করে ২৮-২৭ পয়েন্টে হেরে লড়াই থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েন।

বাংলাদেশের এই তারকা আর্চার তৃতীয় সেটে ২৯-২৮ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ান; কিন্তু পরের সেটে হেরে যান ২৯-২৪ পয়েন্টে।

রিকার্ভ পুরুষ দলীয় বিভাগে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। রোমান-হাকিম আহমেদ রুবেল-ইমদাদুল হক মিলনের গড়া দল ৫-৪ সেট পয়েন্টে কাজাখস্তানকে হারায়।