ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে চলমান ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে নবাগত পাইরেটস ক্লাব। চার খেলায় ১২ পয়েন্ট অর্জন করে লিগের পয়েন্ট টেবিলে ক্লাবটি এককভাবে এখনও শীর্ষে। সিটি কর্পোরেশন, আবাহনী, ব্রাদার্স ইউনিয়নকে টপকিয়ে গতকাল শনিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ক্লাবটি ৬ উইকেটে হারায় লিগে আরেক শক্তিশালী দল ইস্পাহানি স্পোর্টিং ক্লাবকে।
সংক্ষিপ্ত স্কোর : ইস্পাহানি স্পোর্টিং ৫০ ওভারে ২১৩/১০ (সামিউল ৫৭, পংকজ ৫৬, পিনাক ৪৫। রেজাউল করিম ৪/২৮, অংশুমান ৩/২৪, ওয়াহিদ ২/৪১)। পাইরেটস ক্লাব ৩৫.৫ ওভারে ২১৪/৪ (আরমান ৮৭, পিয়ার ৫৭। শরীফ ২/৩৬)।
শেখ কামাল অনূর্ধ্ব-২০ ফুটবল
অংশ নিতে গঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় দল
আসন্ন শেখ কামাল অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে চট্টগ্রাম বিভাগীয় ফুটবল দল চূড়ান্তভাবে গঠিত হয়েছে। চূড়ান্ত তালিকায় রয়েছে ১৮ জন ফুটবলার। দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ শেষে ৪৫ জন থেকে মাত্র ১৮ জনকে দলে স্থান দেওয়া হয়। যাদের রাখা হয়েছে : আরিফ হোসেন, রাকিবুল হোসাইন, রিমন ইসলাম, মো. ইউনুস নবী, বেলাল হোসেন, মনজুরুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান, তামিম হোসেন অনিক, জহির উদ্দিন, জামাল হোসেন, আতিকুর রহমান, জোবায়ের হোসেন, মো. ইব্রাহিম, মো. রাজিব, ফকরুল ইসলাম, বিনোদ চাকমা, তানভীর আহমেদ ও শাওন।
শুক্রবার প্রশিক্ষণ ক্যাম্পের শেষ দিনে আয়োজিত এক অনুষ্ঠানে খেলোয়াড়দের উদ্দেশে পরামর্শমূলক বক্তব্য রাখেন। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, ফুটবল কমিটির সদস্য আবু সাইদ মাহমুদ। আরো উপস্থিত ছিলেন- ফুটবল দলের সমন্বয়কারী সাবেক ফুটবলার দেবাশীষ বড়ুয়া দেবু, দলের কোচ রিয়াজ উদ্দিন ও আনোয়ার হোসেন।
