জেলার দুর্গাপুর এবং কলমাকান্দা উপজেলার ডেউটুকুনে কংস নদের উপর পাকা সেতু না থাকায় নৌকা দিয়েই লোকজন পারাপার হচ্ছে। ফলে যানবাহন পারাপারসহ জনসাধারণের চলাচলে সমস্যা হচ্ছে। এতে বাড়ছে জনদুর্ভোগ। নেত্রকোনা থেকে পূর্বধলা হয়ে দুর্গাপুর যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টা। আর নেত্রকোনার চানখার মোড় হয়ে দুর্গাপুর যেতে সময় লাগে একঘন্টা। কিন্তু সেতু না থাকায় নৌকা দিয়ে পারাপারের কারণে এখানে আরো অতিরিক্ত আধঘন্টা সময় বেশি লাগছে।
এই সড়কে অটো, সিএনজি অটোরিকশা এবং মোটর সাইকেল চলাচল করছে। সেতু নির্মিত হলে এ সড়কে এ সকল যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ জানান, সড়ক উন্নয়নের পাশাপাশি এ নদের উপর পাকা সেতু নির্মাণের বিষয়টিও তাদের নজরে আছে। অর্থ বরাদ্দ পেলে কাজ হবে বলে তারা জানান। এদিকে ভুক্তভোগী জনগণ অবিলম্বে তিন উপজেলার সীমানাস্থল ডেউটুকনে কংস নদের উপর পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু
