মধুখালী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে একই পরিবারে ৪ জনসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার ১১৬০ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল এবং ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক মাদক ব্যবসায়ীদের ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
মধুখালী থানার ওসি মো. রুহুল আমিনের নেতৃত্বে শুক্রবার সকাল থেকে মধুখালী মরিচ বাজার, মথুরাপুর এবং কামারখালী এলাকায় অভিযান চালিয়ে একই পরিবারের অসীমা দাস (৪২), পুষ্প রাণী সিংহ রায় (৪৫), মিতা দাস (২৫), পরিতোষ দাস (৫০) এবং অপর ২জন সুজন মোল্যা (৩০) ও আনিসুর রহমানকে (২৮) আটক করা হয়। তাদের কাছ থেকে ১১৬০ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মধুখালী থানার এস আই মো. তোফাজ্জল হোসেন বাদী হয়ে মাদক আইনে তাদের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
