নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের দুইজন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো সাতজন। শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে শহীদ (৩৭) ও ফুলচাঁন (৪০)।
জানা যায়, বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল সড়কে শ্রীপুর আইড়মারী ব্রিজ এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে পিকআপভ্যানটি দাড়িয়ে ছিলো। এসময় একটি ট্রাক এসে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজনের নিহত হন। আহতদের বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বরপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুন্নুর এই দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাব/জামান
