নেত্রকোনায় ২৩ কেজি গাঁজাসহ আটক ৪

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০৯
 
নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার রাতে ২৩ কেজি গাঁজাসহ কামাল হোসেন (২৫), শামছুল হক (৪৫), অলি উল্লাহ (২৪) ও আবুল কালাম (৫০) নামে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
আটককৃত কামাল হোসেন ও শামছুল হকের বাড়ি উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শুভখাই গ্রামে, অলি উল্লাহ একই ইউনিয়নের ঝিনাইকান্দি গ্রামের এবং আবুল কালামের বাড়ি উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুনাইকান্দা গ্রামে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) অভিরঞ্জন দেবের নেতৃত্বে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ইন-চার্জ) এটিএম মাহমুদুল হক, উপ-পরিদর্শক (এসআই) সুনীল কুমার দাসসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার সন্ধ্যায় আটককৃত মাদক ব্যবসায়ী কামাল হোসেন ও শামছুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ২২ কেজি ৫শ'গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করে।
 
অপর দিকে পুলিশ উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুনাইকান্দা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আবুল কালামকে ৫শ'গ্রাম গাঁজাসহ আটক করে।
 
ইত্তেফাক/জামান