চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গানপাউডার ও ককটেলসহ চার জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, শিবির কর্মী তোসলিম উদ্দিন, গোলাম মোস্তফা এবং জামায়াতের কর্মী খলিলুর রহমান ও গোলাম মোস্তফা। তাদের সকলের বাড়ি শিবগঞ্জ উপজেলায়।
পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর আনক কারিগরি দাখিল মাদ্রাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গানপাউডার, পাঁচটি ককটেল এবং ১০টি বাইসাইকেল সহ চার জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়। এ ব্যাপারে শনিবার সকালে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি রমজান আলী এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশে এরা গোপন মিটিং করছিল।
ইত্তেফাক/জামান
