গাজীপুরের চক্রবর্তী এলাকায় আজ শনিবার সন্ধ্যায় বাস ও ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে গেলে বাসের ২ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহেত হয়েছেন আরো ২০ জন।
চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হারুন অর রশিদ জানান, গাজীপুরের চক্রবর্তী এলাকায় আজ সন্ধ্যায় কালিয়াকৈরগামী একটি বাস চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় একই দিকে যাওয়া একটি বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ঐ বাসটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক দু’টোই সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান ওই বাসের ২ পুরুষ যাত্রী এবং আহত হন অপর ২০ জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেছে।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
