মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক চায় পাকিস্তান সরকার। শনিবার এ কথা জানিয়েছেন নওয়াজ শরীফের পররাষ্ট্র সচিব সরতাজ আজিজ।
তিনি বলেন, 'ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে বন্ধুত্বপূর্ণ আলাপ হয়েছে। সন্ত্রাসবাদের মোকাবিলাসহ বেশ কয়েকটি বিযয়ে পাকিস্তান ও আমেরিকা একমত পোষণ করেছে।'
তবে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান যে তাদের অবস্থানে এখনও অটল তাও স্পষ্ট করে জানান তিনি। পৃথিবীর প্রতিটি বড় মঞ্চে কাশ্মীর ইস্যুকে সামনে নিয়ে আসবে বলে দাবি করে তিনি বলেন, 'এই বিষয়ে পার্লামেন্টে আমি একটি বিবৃতি দিয়েছি।'
এ বিষয়ে তারা যে মরিয়া তার কথায় তাও স্পষ্ট করে দেন সরতাজ আজিজ। তার ভাষ্য, 'এই বিষয়টি নজরে আনার জন্য জাতিসংঘের জেনারেল সেক্রেটারি ও নিরাপত্তা পরিষদে পাকিস্তানের পক্ষ থেকে একাধিক চিঠি দেওয়া হয়েছে।
হাফিজ সাইদ সম্পর্কে তার কথা, 'ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের আওতায় সাইদকে আটক করা হয়েছে। তবে এটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়।'
ইত্তেফাক/মনসুর
