টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৪৭
 
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
 
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার এসআই মোতালেব হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর নতুন বাসষ্ট্যান্ড এলাকায় লিংক রোড থেকে মহাসড়কে উঠার সময় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
 
তিনি জনিনি, অপর ঘটনাটি ঘটে ঘাটাইল উপজেলার পেঁচার আটা নামকস্থানে। এখানে মাটি বোঝাই একটি ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হন। 
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এসব ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। -বাসস
 
ইত্তেফাক/কাউছার