সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা শাখার মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের কর্মকর্তা আসিফ মাহমুদ শোভন নিহত হয়েছেন।
রবিবার সকাল পৌনে দশটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্যাংক শাখাটির ব্যবস্থাপক খুরশিদ আনোয়ার জানান, রবিবার ঢাকা থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল সখীপুরে আসার পথে সকাল পৌনে দশটার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত ওই কর্মকর্তা শাখার মেনেজমেন্ট ট্রেইনি (এনটিও) অফিসার পদে এক বছর ধরে কর্মরত ছিলেন। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছি উপজেলায়।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
