অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলবর্তী নিউ সাউথ ওয়েলস রাজ্যে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের বিস্তার বনভূমি ছেড়ে লোকালয় ও রাস্তাঘাটে ছড়িয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় আগুন ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের প্রায় ৯৭ টি জায়গায় আগুন জ্বললেও এর মধ্যে ৩৭ টি স্থানে তা ভয়াবহ মাত্রা ধারণ করেছে। এর মধ্যে আগুনে পুড়ে যাওয়ায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
IMG0
পার্শ্ববর্তী মরুভূমি থেকে তীব্রগতির বাতাস প্রবাহিত হওয়ায় আগুনের বিস্তার দ্রুত বাড়ছে। এতে কোথাও কোথাও তাপমাত্রার তীব্রতা রেকর্ড ভেঙ্গেছে বলেও জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
IMG1
এর মধ্যে আগুন নিয়ন্ত্রণে প্রায় ২ হাজার রাষ্ট্রীয় অগ্নি নির্বাপণ বাহিনীর সঙ্গে স্থানীয় অনেক স্বেচ্ছাসেবীরাও যোগ দিয়েছেন। অতি দ্রুত এই দাবানলকে নিষ্ক্রিয় করতে স্থল ও আকাশ পথে নানান পদক্ষেপ নিয়েছেন তারা। বিবিসি।
ইত্তেফাক/সেতু
