ময়মনসিংহের ত্রিশালে মুক্তিযুদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য প্রদানের প্রতিবাদে রবিবার সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধারা। কয়েকজন মুক্তিযোদ্ধা অন্যান্য মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অসত্য তথ্য দেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান অতিথি ৭১ মুক্তিযুদ্ধের মেজর আফছার বাহিনীর সেকেন্ড ইনচার্জ হাফিজুর রহমান। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নুরুল আমীন কালামের পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আফছার বাহিনীর কোম্পানি কমান্ডার হাজী আইয়ুব আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার আব্দুল হেকিম ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম মোমেন প্রমুখ।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
