ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ এহসান আব্দুল্লাহর (উড়োজাহাজ) গাড়িতে হামলার প্রতিবাদে শনিবার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন কর্মী-সমর্থকরা। সৈয়দ এহসান আব্দুল্লাহর বাবার গার্মেন্টস জাকারিয়া এ্যাপারেলের শ্রমিকরাও এ সময় তাদের সঙ্গে যোগ দেন। তারা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলমের আশ্বাসে তারা অবরোধ তুলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে বিক্ষোভ করেন।
সৈয়দ এহসান আব্দুল্লাহর এ বিষয়ে এহসান আব্দুল্লাহ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে ভোরে ধলাপাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর অফিসের সামনে হামলার ঘটনা ঘটে।
