জাপানকে শতভাগ সমর্থনের আশ্বাস যুক্তরাষ্ট্রের

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৩
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানকে যুক্তরাষ্ট্রের শতভাগ সমর্থনের আশ্বাস দিয়েছেন। উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন।
 
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি কেবল সবাইকে জানাতে ও বোঝাতে চাই যে জাপানের প্রতি যুক্তরাষ্ট্রের শতভাগ সমর্থন আছে।’ জাপানের নেতা উ. কোরিয়ার ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টিকে ‘অসহ্য’ বলে উল্লেখ করেন। এএফপি।
ইত্তেফাক/সাব্বির