বাড়িতে শৌচাগার না থাকলে ওই বাড়ির ছেলেমেয়েদের বিয়ে না পড়ানোর ঘোষণা দিয়েছেন ভারতের হরিয়ানার ইমামরা।
হরিয়ানার ১১০টি গ্রামে এই নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছেন ১২০০ জন ইমাম।
নুহ জেলার পুনহানা ব্লকে চালু হয়েছে এই আইন। গ্রামের যে সব বাড়িতে রয়েছে শৌচাগার, গায়ের মোড়ল সেই সব বাড়ির কর্তাকে দেবেন প্রশংসাপত্র। আর ছেলে বা মেয়ের বিয়ের সময় সেই প্রশংসাপত্র না থাকলে বা না দেখালে বিয়ে বন্ধ।
পরিচ্ছন্নতা-স্বাস্থ্যকর জীবনযাপনে গ্রামের মানুষদের অভ্যস্ত করাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ইমামরা।
প্রশংসাপত্র দেখালেই ইমামরা বিয়ে দেবেন বাড়ির ছেলেমেয়েদের। আর প্রশংসাপত্র না থাকলে বিয়ে পড়াবেন না!
ইত্তেফাক/মনসুর
