মাগুরার শালিখা উপজেলার সীমাখালী নামকস্থানে ফটকি নদীর উপর লোহার সেতুতে একই সঙ্গে তিনটি ট্রাক উঠলে সেতুটি ভেঙ্গে পড়ে। এতে দুইজন আহত হয়েছেন। আজ রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রিজটি ভেঙ্গে পড়ায় এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, তারা খবর পেয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেন। আহত দুইজনকে যশোর মেডিকেলে ভর্তি করা হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্রাক তিনটিকে এখানো উদ্ধার করা যায়নি।
এলাকাবাসী জানান. ব্রিজটির বয়স প্রায় ৩৫ বছর। একই সঙ্গে তিনটি ট্রাক ওঠায় এই দুর্ঘটনা ঘটেছে।
শালিখার থানার ওসি রবিউল হোসেন জানান, এই ঘটনায় কারোর মৃত্যু হয়নি। দুইজন আহত হয়েছেন।
ইত্তেফাক/রাফাত/কাউছার
