মিঠাপুকুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২২:২৪

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে আখিরা নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।

মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, ফকিরেরহাট ধোপাকোল সংলগ্ন এলাকায় আখিরা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে, ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।