ফ্রান্সের একটি স্কি রিসোর্টে তুষারধসে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে টিগনেসে অবস্থিত রিসোর্টটিতে এখনো উদ্ধারকর্ম পরিচালিত হচ্ছে।
ইতালি-ফ্রান্স সীমান্তের কাছে অবস্থিত স্কি রিসোর্টটিতে তুষারধসে কমপক্ষে ৯ জন চাপা পড়ে। এদের মধ্যে চারজনের মৃতদেহ খুঁজে পাওয়া যায় এবং দুইজনকে জীবিত উদ্ধার করা হয়। অন্য তিনজনকে উদ্ধারে অভিযান চলছে। নিহতদের পরিচয় ও জাতীয়তা এখনো প্রকাশ করা হয়নি।
উদ্ধারকর্মীরা নিখোঁজদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে। জানা গেছে, তুষারধসটি প্রস্থে ছিল ৪০০ মিটার, ২১০০ মিটার উচ্চতায় এই তুষারধসের ঘটনা ঘটে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
