স্থানীয়দের হয়রানীর শিকার বেরোবি শিক্ষার্থীরা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৪৪

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চারদিনব্যাপী বইমেলা চলছে। সেইসঙ্গে ১লা বসন্ত উপলক্ষে শিক্ষার্থীরা সেজেছে নতুন সাজে। এই আনন্দের সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছিলো অর্থনীতি বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হৃদয় খানের কনসার্ট। ক্যাম্পাসে কনসার্ট দেখতে আসে কয়েক হাজার দর্শক।

সন্ধা ছয়টায় কনসার্ট শুরু হলে রাত আটটার দিকে স্থানীয় ও শিক্ষার্থীদের মাঝে মারামারির ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা  জানায়, কনসার্ট শুরু হলে শিক্ষার্থীদের বিশেষ করে মেয়েদেরকে উত্যক্ত শুরু করে স্থানীয় বখাটেরা। বিষয়টির প্রতিবাদ করলে এক শিক্ষার্থীকে মারধর করে তারা। পরে অনুষ্ঠান শেষে তাদেরকে ধাওয়া দেয় শিক্ষার্থীরা।

ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্ববিদ্যালযের পুলিশ ফাড়ির ইনচার্জ অফিসার বলেন, বাইরের কিছু ছেলেদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলেদের একটা মতবিরোধ হয়েছিল। এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।

ইত্তেফাক/নূহু