মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে রাশিয়ান সংযোগে উদ্বেগ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪২
 
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লেইনের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে বলে আগে থেকেই হোয়াইট হাউজকে সতর্ক করেছিল দেশটির বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানায়, ট্রাম্প শপথ গ্রহণের আগে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ান অ্যাম্বাসেডরের সঙ্গে কথা বলেন ফ্লেইন। সেখানে বলা হয়, গত বছর সেই সাক্ষাতের বিষয়ে ভুল তথ্য উপস্থাপন করেছেন ফ্লেইন, আর সে কারণেই তার বিরুদ্ধে তদন্ত করে দেখা হচ্ছে।
 
যুক্তরাষ্ট্রে সাধারণ নাগরিকদের জাতীয় পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করা অবৈধ। আর ফ্লেইন গত বছর দায়িত্ব গ্রহণের আগেই রাশিয়ান অ্যাম্বাসেডরের সঙ্গে দেখা করেছেন। এসোসিয়েটেড প্রেস জানায়, গত কয়েক সপ্তাহ আগেই ফ্লেইনের এ বিষয়ে দেয়া বক্তব্যে অসামঞ্জস্যতা থাকার কথা হোয়াইট হাউজকে জানিয়েছিল বিচার বিভাগ।
 
অবশ্য এ বিষয়ে ট্রাম্প প্রশাসন বা ফ্লেইন এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি। বিবিসি।
 
ইত্তেফাক/রাফাত