উত্তর কোরিয়া আবারো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায়, সেই সিদ্ধান্ত নিতেই আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা বিভাগের প্রধান এ বিষয়ে তাদের গোয়েন্দা সংস্থাগুলো নিয়ে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র তার দুই বন্ধু রাষ্ট্রকে নিরাপত্তা প্রদানের বিষয়টি আরো একবার নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহেপ জানায়, যুক্তরাষ্ট্রের এফ-২২ ও নিউক্লিয়ার শক্তি চালিত সাবমেরিন নিয়ে আগামী মাসে মহড়া করা হবে।
উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি নিরাপত্তা পরিষদ জানায়, এই ঘটনার মাধ্যমে জাতিসংঘ সনদ অমান্য করা হয়েছে। সেই সঙ্গে বিশ্বের সর্বোচ্চ এই সংস্থাটি তার সদস্য দেশগুলোকে উত্তর কোরিয়ার ওপর আরো বিধি-নিষেধ আরোপের আহ্বান জানায়। বিবিসি।
ইত্তেফাক/রাফাত
