বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে সোমবার রাতে শাহবাগে বেশ কয়েকটি বাস ভাংচুর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত রমনা থানায় কোন পক্ষই মামলা দায়ের করেনি।
রমনা থানার সাব ইন্সপেক্টর এনামুল হক জানান, মিরপুর চিড়িয়াখানা থেকে মতিঝিল গামী নিউ ভিশন বাসে ঢাবি'র জগন্নাথ হলের এক শিক্ষার্থীর সঙ্গে সুপার ভাইজারের কথা কাটাকাটি হয়। রাত ৯টার দিকে ঐ শিক্ষার্থী শাহবাগ মোড়ে নেমে জগন্নাথ হলে গিয়ে তার বন্ধুদের ডেকে নিয়ে আসে। বাংলাদেশ বেতার ভবনের সামনে তারা প্রথমে নিউ ভিশন পরিবহনের একটি বাসে ভাংচুর চালায়। এরপর সেখানে যানজটে আটকে থাকা আরো বেশ কিছু বাসে ভাংচুর চালিয়ে চলে যায়।
ইত্তেফাক/রাফাত
