মাইকেল ফ্লেইনের বিষয়ে জানতেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১৫
 
মাইকেল ফ্লেইনের সঙ্গে রাশিয়া ফোনালাপের নিয়ে হওয়া সমস্যা বিষয়ে কয়েক সপ্তাহ আগে থেকেই জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানায় বিবিসি।
 
হোয়াইট হাউজের মুখপাত্র শেন স্পাইসার বলেন, জানুয়ারির শেষের দিকে এসে বিচার বিভাগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানায় ফ্লেইন তদন্তকারী কর্মকর্তাদের ভুল তথ্য দিচ্ছেন। আর এ কথা জানার তিন সপ্তাহের মধ্যে তাকে পদত্যাগের জন্য বলা হয় 'আস্থা ভঙ্গের জন্য'।
 
ফ্লেইনের বিপক্ষে তদন্তের আহ্বান জানিয়েছে রিপাবলিকান কংগ্রেস। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ফ্লেইনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ