কুড়িগ্রামে গাঁজাসহ আটক ১

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৬
 
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
 
আটককৃতের নাম, শফিকুল (৩২)। সে ভুরুঙ্গামারীর খাটামারী গ্রামের ইদ্রিস আলীর পুত্র। 
 
পুলিশ শফিকুলকে জেলহাজতে প্রেরণ করেছে। জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন জায়গায় গাঁজা বিক্রি করে আসছিলেন।
 
এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন  ভুরুঙ্গামারী থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত।
 
ইত্তেফাক/জামান