অজ্ঞাত ‘কৌশলগত কারণে’ সিরিয়া বিষয়ে রাশিয়া, তুরস্ক ও ইরানের নেতৃত্বে কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠেয় নতুন দফা আলোচনা একদিন পিছিয়ে গেছে। বুধবার কাজাখস্তান একথা জানিয়েছে।
১৫ ফেব্রুয়ারি বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল। কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী মুখপাত্র টেলিফোনে বলেন, ‘কৌশলগত কারণে সমঝোতা বৈঠকটি ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।’
পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ০৬০০টায় বৈঠকটি শুরু হবে সিরীয় সরকারের প্রধান মিত্র মস্কোর উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
