চীনের উইঘুর অধ্যুষিত এলাকায় ছুরি হামলা, নিহত ৮

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪২
চীনের উইঘুর অধ্যুষিত গোলযোগপূর্ণ জিনজিয়াং অঞ্চলে ছুরি হামলায় পাঁচ জন নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে। স্থানীয় সরকার জানিয়েছে, পিশান কাউন্টিতে মঙ্গলবার এই সময়ে পুলিশের গুলিতে তিন হামলাকারীও নিহত হয়।
 
কি কারণে এবং কারা এই হামলা চালিয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সরকার এ ধরনের হামলার জন্য প্রায়ই মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে আসছে। জিনজিয়াং স্বায়ত্তশাসিত মুসলিম প্রধান অঞ্চল। এখানে মূলত চীনের সংখ্যালঘু উইঘুর জাতিগোষ্ঠীর লোকেরা বাস করে।
 
দীর্ঘদিন ধরেই অঞ্চলটিতে অস্থিরতা বিরাজ করছে।  মানবাধিকার সংস্থাগুলো জানায়, উইঘুরদের ধর্ম ও সংস্কৃতির ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণেই অস্থিরতা ও অশান্তি চলছে। যদিও সরকার এইসব অভিযোগ অস্বীকার করে আসছে। টেলিগ্রাফ।
 
ইত্তেফাক/সাব্বির