মতিঝিলে লেগুনার ধাক্কায় কিশোর নিহত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪৭
 
রাজধানীর মতিঝিলে লেগুনার ধাক্কায় অজ্ঞাত (১৬) এক কিশোর নিহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে আরামবাগ খলিল গার্মেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
 
জানা যায়, খিলগাঁওগামী যাত্রীবাহী লেগুনা ব্রেকফেল করে। এ সময় লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত ওই কিশোরকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হয়।  
 
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরনে ছিল লাল রঙের টি শার্ট ও ফুল প্যান্ট।
 
মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
 
ইত্তেফাক/কাউছার