ক্রাইস্টচার্চ দাবানল : ঘরবাড়ি ধ্বংস, সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৩
 
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ছড়িয়ে পড়া দাবানল পুড়ে গেছে কয়েকশ বাড়ি-ঘর। এ ঘটনায় দেশটি 'স্টেট ইমার্জেন্সি' ঘোষণা করেছে। ঐ এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের।
 
আগুন লাগার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। কিন্তু নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বিল ইংলিশ তার এক বিবৃতিতে জানান, ঘটনা দেখে বেশ সন্দেহজনক মনে হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। রিপোর্ট পাওয়ার পর আগুন লাগার কারণ সম্পর্কে জানানো যাবে।
 
বিবিসি জানায়, আগুন নিয়ন্ত্রণের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে সেখানে একজন নিহত হন। মারা যাওয়া কর্পোরাল ডেভিট স্টিভেন আশকিন ২০১১ সালে আফগানিস্তানের কাবুলে বিশেষ বীরত্ব প্রদর্শন ও জীবন রক্ষার জন্য পুরষ্কার জয় করেন।
 
ইত্তেফাক/রাফাত