ঢাকা-চট্টগ্রামের রুটের ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪০
 
ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ডাউন লাইনে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে পুনিয়াউট রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. মাঈনুল হক জানান,  দুপুরে তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে ইঞ্জিন ঘুরিয়ে আনার সময় পুনিয়াউট রেলক্রসিংয়ের সামনে লাইনচ্যুত হয়। এতে করে আধা ঘন্টা  ডাউন লাইনে সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ইত্তেফাক/সালেহ্