গুলশানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ভবনেও আগুন

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২২:৫৬

রাজধানীর গুলশান-২ এর ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ভবনে শনিবার বিকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সুউচ্চ ভবনটির চার তলায় লাগা আগুন অল্প সময়েই নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ২২ তলা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চার তলায় অস্ট্রিয়া, ডেনমার্ক ও সুইডেনের ভিসা সেন্টার অফিস। বিকাল পৌনে ৪টার দিকে এই ফ্লোরের উত্তর দিকের একটি স্টোর রুমের লাইট বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। তাত্ক্ষণিক ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এলেও ভবনটির নিজস্ব হাইড্রেন্ট ও ফায়ার ফাইটিং ইউনিট দিয়ে আগুন নেভানো হয়।