জাতিসংঘের সমর্থনে রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যস্থতায় সিরিয়া সংঘাত প্রশ্নে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে কাজাখস্তান। একদিন পিছিয়ে দেয়ার পর বৃহস্পতিবার এ আলোচনার দিন ধার্য করা হয়।
বৃহস্পতিবার আস্তানায় এক প্রেস ব্রিফিংয়ে কাজাখ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এ আলোচনায় মধ্যস্থতাকারী তিনটি দেশ এবং সিরীয় সরকারসহ বিরোধী গ্রুপের প্রতিনিধিরা অংশ নিচ্ছে। স্থানীয় সময় বিকেল চারটায় এ শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
এরআগে বুধবার কাজাখস্তান জানিয়েছিল, ১৫ ফেব্রুয়ারি এ আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও কৌশলগত কারণে একদিন পিছিয়ে এটি ১৬ তারিখ নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালের পর থেকে সিরীয় সংঘাতে এ পর্যন্ত প্রায় তিন লাখেরও বেশী লোক প্রাণ হারিয়েছে। বাসস/এএফপি/এমএজেড।
ইত্তেফাক/সেতু
