অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ব্যারিস্টার মোকছেদুল ইসলামের দুইটি বই। এর মধ্যে ‘একাকিত্ব’ কাব্যগ্রন্থটি প্রকাশ হয়েছে ‘বাংলা প্রকাশ’ থেকে। বইমেলার বাংলা প্রকাশের ২৮৮, ২৮৯ ও ২৯০ নং স্টলে বইটি ২৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
কাব্যগ্রন্থ একাকিত্ব’র মুখবন্ধের দু’টি পক্তিতে প্রকাশ পেয়েছে কবি হৃদয়ের গভীরতম অার্তি। চরম হতাশার মাঝেও কবি দেখেছেন সম্ভাবনার হাতছানি। যুগে যুগে মানুষ ধ্বংস অার হতাশার মাঝে গড়েছে অাশায় বসতি। হতাশা কাটিয়ে স্বপ্নভর করে এগিয়েছে মানুষ। যা উদ্ভাসিত হয়েছে একাকিত্বের পাতায় পাতায়।
এই কাব্যগ্রন্থের ১১৯ টি কবিতার মধ্যে ১০ টি কবিতা নানা গুণী সংগীত শিল্পী সংগীত হিসেবে পরিবেশন করেছেন বলে জানালেন কবি মোকছেদুল ইসলাম। তিনি বলেন, গান ক’টি বিভিন্ন সামাজিক মাধ্যমে পাওয়া যাচ্ছে।
মোকছেদুল ইসলাম ‘অবশেষে’ নামের একটি উপন্যাসও লিখেছেন। এটি তার লেখা প্রথম উপন্যাস এবং প্রকাশ হয়েছে ‘বাংলা প্রকাশ’ থেকে। নাটকীয়তায় পরিপূর্ণ এই উপন্যাসটি বাস্তবতার আলোকে কাল্পনিক ঘটনাপ্রবাহে সজ্জিত। এর প্রচ্ছদ করেছেন আজহার ফরহাদ। দাম ২০০ টাকা।
ইত্তেফাক/ইএইচএম
