ধর্ষণের দায়ে উবার ড্রাইভারের কারাদণ্ড

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২০
 
ধর্ষণের দায়ে কারাদণ্ড প্রদান করা হয়েছে এক উবার ড্রাইভারকে।  অস্ট্রেলিয়ার সিডনিতে ২০১৫ সালে মুহাম্মদ নাভিদ (৪১) নামের এই উবার ড্রাইভার তার গাড়িতে ওঠা এক নারী যাত্রীকে ধর্ষণ করে বলে প্রমাণীত হয়েছে। এ ঘটনায় নাভিদকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
 
এই ধর্ষণের ঘটনায় আটত হওয়ার পর নাভিদ জানিয়েছিল, 'নারীটির সম্মতিতে তার সঙ্গে সহবাস করেছিলাম।' কিন্তু সিডিনির আদালত ধর্ষণের বেশ কিছু প্রমাণ পায় এ ঘটনায়।
 
ধর্ষিত হওয়ার নারী পক্ষে থাকা প্রসিকিউটর জানান, সে বন্ধুদের সঙ্গে মদ খাওয়ার পর টেক্সির বদলে এই উবার গাড়িতে চরে বসে। প্রথম সে সামনের সিটে বসেছিল। কিছু দূর যাওয়ার পর গাড়ির চালক তাকে পেছনের সিটে বসার জন্য অনুরোধ করে। মেয়েটি পেছনের সিটে বসে ঘুমিয়ে পড়েছিল। এই সুযোগে অভিযুক্ত ব্যক্তিটি একটি সার্ভিস রোডে গাড়ি থামিয়ে মেয়েটিকে ধর্ষণ করে।
 
আদালতে ধর্ষিত মেয়েটির বয়ান থেকে জানা যায়, মেয়েটি পেছনের সিটে ঘুমিয়ে পড়েছিল। তার ঘুম ভাঙ্গে যখন এই ড্রাইভার তার ওপর শুয়ে পরে। কিন্তু মেয়েটির গায়ে তখন সেই পরিমাণে শক্তি ছিল না, যাতে ছেলেটিকে সে আঘাত করতে পারে।
 
এই ধর্ষণের শাস্তি হিসেবে ৫ মে থেকে ১৪ বছরের জন্য কারাদণ্ড প্রদান করা হয় নাভিদের সঙ্গে। এএপি।
 
ইত্তেফাক/রাফাত