এক পাঙ্গাস ১৯ হাজার টাকা!

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২৩:০০

শরণখোলার বলেশ্বর নদীতে জেলেদের জালে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের  একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। শনিবার ভোররাতে মত্স্য ব্যবসায়ী মিলন শেখের জেলেদের জালে ধরা পড়ে এটি। স্থানীয় বাজারে মাছটি বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়।

মত্স্য ব্যবসায়ী মিলন শেখ জানান, সকালে উপজেলা সদরের রায়েন্দা শের-এ বাংলা সড়কের মাছের বাজারে ওঠানোর পর মাছটি ৯১০ টাকা কেজি দরে ১৮ হাজার ৬৫৫ টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় ডেকোরেটর ব্যবসায়ী ফারুক তালুকদারসহ কয়েকজনে এটি কিনে নেন। এতো বড় পাঙ্গাস জেলেদের জালে খুব একটা ধরা পড়তে দেখা যায় না বলে ওই মত্স্য ব্যবসায়ী জানান।