রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন (৪৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
বিমানবন্দরের কাউলা এলাকায় রাস্তা পারের সময় একটি গাড়ির ধাক্কায় আহত হন মকবুল। তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
জানা যায়, মকবুল কুড়িগ্রামের রৌমারী উপজেলার মৃত আফসার মুনশীর ছেলে। সে এক মাস আগে গ্রাম থেকে ঢাকায় আসে ভিক্ষা করতে।
বিমানবন্দর থানার এসআই এসএম মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/জামান
