বইমেলায় ছড়াকার সাঈদ সাহেদুল ইসলামের ৩ বই

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৯
 
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে ছড়াকার সাঈদ সাহেদুল ইসলামের তিনটি বই।
 
এর মধ্যে রয়েছে দুইটি গল্পগ্রন্থ। একটি  শিশুতোষ গল্পগ্রন্থ ‌‌‌'মঙ্গলযাত্রা ও নীলপরি'। অন্যটি 'বাহারি স্বপ্ন'। একটি ছড়াগ্রন্থও লিখেছেন তিনি। নাম 'ছন্দে মুজিব ছন্দে বিজয়'। 
 
IMG0
 
 
সাঈদ সাহেদুল ইসলাম বলেন, আমি লিখতে চেষ্টা করি, আর চাই যেন আমার লেখা দ্বারা পাঠকরা আনন্দ ও  শিক্ষা অর্জন করতে পারেন।  
 
তিনি আরো বলেন, আমি আমার মতো লিখেছি। পাঠক এটাকে গ্রহণও করতে পারেন। প্রত্যাখ্যানও করতে পারেন। তবে আমি জীবনকে যেভাবে দেখেছি সেটাকে প্রক্রিয়াজাত করে গল্পের মতো করে দেখানোর চেষ্টা করেছি।
 
IMG1 
 
বই তিনটি প্রকাশ করেছে অ্যাড আইডিয়া পাবলিকেশন। পাওয়া যাচ্ছে ৫৯২ নম্বর স্টলে।
 
ইত্তেফাক/কাউছার