টাঙ্গাইলে রিকশা চালককে পিটিয়ে হত্যা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২২

টাঙ্গাইলে ইয়াসিন মিয়া (৩৫) নামে এক রিকশা চালককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বাবার নাম মৃত মো. হোসেন মিয়া। বাড়ি দেলদুয়ার উপজেলার ডুবাইল পুর্বপাড়া গ্রামে বলে জানা গেছে।

 
স্থানীয় ইউপি মেম্বার মো. শাহ আলম জানান, ইয়াসিন রিকশা চালিয়ে জীবন নির্বাহ করতেন। তিনি ঐ এলাকার একাব্বর মিয়ার বাড়িতে থাকতেন। 
 
বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা তাকে পিটিয়ে হত্যা করে লাশ বাড়িতে ফেলে যায়। আজ শুক্রবার সকালে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে দেলদুয়ার থানায় নিয়ে যায়।
 
এ ব্যাপারে পুলিশ জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। তবে হত্যার রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/কাউছার