ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১১
ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে  হার্টএ্যাটাকে বড় ভাইয়ের মৃত্যু বরণ করেছেন। 
 
শুক্রবার সকালে আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানান, সকালে আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের শেখ আব্দুস ছাত্তার (৫৫) ক্যান্সার জনিত রোগে মারা যান। তার মৃত্যুর খবর শুনে বড় ভাই সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের সাবেক ইউপি সদস্য শেখ মোজাফফর হোসেন (৬৫) হার্ট এ্যাটাকে মারা যান। শুক্রবার বাদ আসর নিজ গ্রাম আশামুনি উপজেলার দরগাহপুরে দুই ভাইয়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 
 
ইত্তেফাক/উজ্জল