দিলরূবা জ্যাসমিনের নতুন বই 'নীল জোছনায় কালো গোলাপ'

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫২
একুশের বই মেলায় এবার এসেছে লেখিকা দিলরূবা জ্যাসমিনের নতুন বই ‌'নীল জোছনায় কালো গোলাপ'। এটি মূলত পত্রকথা। প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী। প্রচ্ছদ একছেন রবীন আহসান। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমীর একুশে বইমেলার ২৫৫, ২৫৬, ২৫৭ নং স্টলে। 
 
ভোলার করিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগের প্রধান লেখিকা দিলরূবা জ্যাসমিনের এটি সপ্তম বই। তার অন্যান্য বইগুলো হচ্ছে সুখেরা আমার দু:খেরা আমার (কাব্যগ্রন্থ), যায় দিন একাকী (কাব্যগ্রন্থ), অন্বেষা (প্রবন্ধ গ্রন্থ) আকাশলীনা (গল্প গ্রন্থ), বিকেলে ভোরের ফুল (কাব্যগ্রন্থ), ও পদ্ম পাতায় শিশির (পত্রকথা)। অনলাইন নিউজ পোর্টাল বিডিমিরর সেভেন্টিওয়ান ডটকম এর নির্বাহী সম্পাদক দিলরূবা জানান, নীল জোছনায় কালো গোলাপ পত্রকথা যাকে পত্রোপন্যাস ও বলা যায়। তার ভাষায় পাঠক পত্রোপন্যাস পাঠে ভিন্ন এক অনুভূতির স্বাদ পাবেন। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম