রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক সৌদি প্রবাসীর স্ত্রীর আপত্তিকর নগ্ন ভিডিও ধারণ করার অভিযোগে মোঃ মাহফুজুর রহমান ভূইয়া ওরফে শিশিরকে (৩০) আটক করে র্যাব-৮। র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল শনিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে।
আটক শিশির ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার গ্রামের মৃত আব্দুল আলীম ভূইয়ার ছেলে ।
শনিবার রাত সাড়ে ৮টায় প্রেস ব্রিফিং করে মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানায়, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বিষ্ণুদী নিবাসী উক্ত প্রবাসী দীর্ঘ ১০/১২ বছর ধরে সৌদিতে অবস্থান করায় মোবাইলে রং নাম্বারের সূত্র ধরে আনুমানিক ৮/৯ মাস আগে তার স্ত্রীর সাথে ব্রাহ্মণবাড়িয়ার ওই যুবকের পরিচয় ঘটে। এ পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে এবং এক পর্যায়ে উক্ত গৃহবধূকে জোর পূর্বক দৈহিক মিলনে বাধ্য করে। তাদের অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও কৌশলে মোবাইলে ধারণ করে এবং উক্ত আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফা দৈহিক মিলনে বাধ্য করে।
এ ঘটনায় উক্ত ভিকটিমের পরিবার আইনগত সহায়তা চেয়ে র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের নিকট লিখিত অভিযোগ দায়ের করলে বিশেষ আভিযানিক দল শনিবার সন্ধ্যায় টেকেরহাট বাজার এলাকায় অবস্থিত তালুকদার ডিজিটাল প্লাজায় সৌদিয়া আবাসিক হোটেলের একটি কক্ষ হতে অভিযুক্ত মোঃ মাহফুজুর রহমান ভূইয়া ওরফে শিশিরকে (৩০) আটক করে। এ সময় তার নিকট হতে উক্ত আপত্তিকর ভিডিও সম্বলিত মোবাইল ও মেমোরি কার্ড জব্দ করা হয়।
ইত্তেফাক/আরকেজি
