নকলায় পৃথক ঘটনায় নিহত ২

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪০
শেরপুরের নকলা উপজেলায় শুক্রবার রাতে পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
 
পুলিশ জানায়, উপজেলার নকলা বাজারের রাঈদা ফ্যাশনের সত্ত্বাধিকারী উমর ফারুক (৪৫) শুক্রবার দিবাগত রাত ১০টায় মোটরসাইকেলে করে শশুরবাড়ি যাচ্ছিলেন। নালিতাবাড়ী-নকলা সড়কের নকলা পৌরসভাস্থ ফেরুষা নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
অপর দিকে একটি সালিশী বৈঠকে প্রতিপক্ষের কিলঘুষিতে শুক্রবার রাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত রুবেল মিয়া নকলা পৌরসভার বাদাগৈড় খৈয়রা পাড়া গ্রামের  জয়নাল আবেদীন ওরফে কিতাবালীর ছেলে।
 
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/সালেহ্