মনপুরায় শ্রেষ্ঠ প্রধান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫১
মনপুরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ৫৬টি ইভেন্টে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে প্রথম স্থান অধিকার করেন। শিক্ষার্থীরা বেশ উৎসব মুখর পরিবেশে দিনটি অতিবাহিত করেছেন।  
 
একই দিনে বিভিন্ন ক্যাটাগরি বিবেচনা করে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করেছেন উপজেলা বাছাই কমিটি। এতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নির্বাচিত হয়েছেন মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ফিরোজ। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদা বেগম ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. ছালাহউদ্দিন ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মনপুরা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন মনপুরা ডিগ্রী কলেজ। 
 
মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ফকির হাট দাখিল মাদ্রাসা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজির হাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. মোছলেহউদ্দিন, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ফকির হাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলাম, শ্রেষ্ঠ শিক্ষার্থী ক গ্রুপের হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাদিয়া আফরোজ, ক গ্রুপের হাজির হাট আলিম মাদ্রাসার ইসরাত জাহান গ গ্রুপের মনোয়ারা বেগম মহিলা কলেজের বাণিজ্য বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী আয়শা সিদ্দিকা সানজিদা, ডিগ্রী পর্যায়ের মনপুরা ডিগ্রী কলেজের আবদুল্যাহ সুমন, শ্রেষ্ঠ গার্লস গাইড মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জান্নাতুল ফেরদাউস, শ্রেষ্ঠ স্কাউট হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহিউদ্দিন, শ্রেষ্ঠ গার্লস গাইড গ্রুপ মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নাসরিন আকতার ও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হাজির হাটচ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দেবদাস নির্বাচিত হয়েছেন। প্রতিযোগিতায় ৫৬টি ইভেন্টে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছেন। সর্বাধিক সফলতা অর্জন করেন মনোয়ারা বেগম মহিলা কলেজের শিক্ষার্থীরা।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম