ন্যাটোর প্রতি মার্কিন সমর্থন অটল থাকবে: পেন্স

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ন্যাটোর প্রতি সমর্থন অটল থাকবে যুক্তরাষ্ট্রের। জার্মানির মিউনিখে সিকিউরিটি কনফারেন্সে তিনি এ কথা বলেন।
 
 
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি কেমন হবে তার প্রথম ধারণাটা পাওয়া যাবে মিউনিখ কনফারেন্সে। সেখানে দেয়া ভাষণে মাইক পেন্স বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আজ এবং প্রতিদিন ইউরোপের পাশে আছে। তবে কনফারেন্সে একত্রিত ইউরোপিয়ান নেতৃত্বকে এটাও মনে করিয়ে দিয়েছেন, ইউরোপিয়ান দেশগুলো তাদের ভাগের ন্যায্য খরচটা করতে ব্যর্থ হচ্ছে। আর এই জন্যই আমাদের জোটের ভিত্তি দুর্বল হচ্ছে।
 
পেন্স প্রদর্শন করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর মাত্র চারটি ইউরোপিয়ান দেশ ২০১৪ সালে প্রতিশ্রুত জিডিপির ২ শতাংশ নিরাপত্তার জন্য ব্যয় করছে। পেন্স যোগ করেন, সময় এসেছে আরো বেশি খরচ করার। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইউরোপিয়ান দেশগুলো নিজেদের ভাগের অর্থ খরচ না করলে ন্যাটো দেশকে রক্ষা করার ভূমিকা থেকে সরে আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির