রাজধানীর উত্তরায় একটি মাদক নিরাময় কেন্দ্রে আনোয়ারুল আজীম (৩০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে উত্তরার পশ্চিমে অবস্থিত রি-লাইফ মাদক নিরাময় ক্লিনিকে এ ঘটনা ঘটে।
রি-লাইফ মাদক নিরাময় ক্লিনিকের ইনচার্জ আবু ওয়াহিদ বাদল জানান, আজীম তাদের এ কেন্দ্রে গত আড়াই মাস যাবত চিকিত্সাধীন। দুপুরে বাথরুমে গোসল করতে গিয়ে পায়জামার কাপড় ছিড়ে দড়ির মতো বানিয়ে ঝরনার পাইপের সঙ্গে ফাঁস দেন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আনোয়ারুল আজীমের বাবার নাম আবু সফিয়ান। তাদের বাড়ি চট্টগ্রামের খুলশী গ্রিন হাউজিং সোসাইটিতে।
ইত্তেফাক/মণ্ডল
